সাধারণ জিজ্ঞাসা (FAQ)

ভাষা মিত্র ইনস্টল, লাইসেন্স, অ্যাক্টিভেশন, ব্যবহার এবং সাধারণ সমস্যার সমাধান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখানে পাওয়া যাবে।

প্রোডাক্ট সম্পর্কে

ভাষা মিত্র কী?
ভাষা মিত্র হলো মাইক্রোসফট ওয়ার্ডের (Microsoft Word) জন্য একটি পেশাদার বাংলা এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট। এটি আপনার লেখার বানান, ব্যাকরণ ও প্রকাশভঙ্গি উন্নত করতে সাহায্য করে।
এটি কি ওয়েবসাইট নাকি Microsoft Word Add-in?
এটি একটি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাড-ইন। এটি আলাদা কোনো ওয়েবসাইট বা সফটওয়্যারের পরিবর্তে সরাসরি আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ভেতরেই সাইড প্যানেল হিসেবে কাজ করে।
এটি কারা ব্যবহার করতে পারবেন?
লেখক, সাংবাদিক, কন্টেন্ট রাইটার, শিক্ষার্থী এবং দাপ্তরিক কাজে বাংলা ব্যবহার করেন এমন যে কেউ ভাষা মিত্র ব্যবহার করতে পারবেন।

ইনস্টল ও ব্যবহার

ভাষা মিত্র কীভাবে ইনস্টল করব?
আমাদের ওয়েবসাইট থেকে 'সেটআপ ফাইল' ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করুন। এরপর ওয়ার্ড ফাইল ওপেন করলে 'Home' ট্যাবে 'ভাষা মিত্র' আইকনটি দেখতে পাবেন।
কোন Microsoft Word version সাপোর্ট করে?
ভাষা মিত্র Microsoft Word 2016, 2019, 2021 এবং Microsoft 365 ডেক্সটপ ভার্সন (Windows 10/11) সাপোর্ট করে।
WebView2 কেন দরকার হতে পারে?
Microsoft Edge WebView2 আধুনিক ওয়েব ফিচারগুলোকে ওয়ার্ডের ভেতরে রেন্ডার করতে ব্যবহার করা হয়। যদি আপনার পিসিতে এটি না থাকে, তবে অ্যাড-ইনটি ঠিকমতো লোড না হতে পারে। এটি মাইক্রোসফটের একটি ফ্রি টুল।

লাইসেন্স ও প্রো

Free আর PRO-এর মধ্যে পার্থক্য কী?
ফ্রি ভার্সনে মৌলিক বানান চেক করা যায়। প্রো (PRO) ভার্সনে আপনি পাবেন আনলিমিটেড এআই রিরাইট স্টুডিও, গাইডেড ড্রাফট (১১০+ ফরম্যাট), অ্যাডভান্সড গ্রামার চেকিং এবং দ্রুততম বিশ্লেষণ।
PRO লাইসেন্স কীভাবে কিনব?
'লাইসেন্স কিনুন' পেইজে গিয়ে আপনার পছন্দের মেথড (বিকাশ, নগদ বা রকেট) সিলেক্ট করুন এবং পেমেন্ট সম্পন্ন করে ফর্মটি পূরণ করুন।
লাইসেন্স কি একবার কিনলেই চলবে?
হ্যাঁ, ভাষা মিত্রের প্রো লাইসেন্স বর্তমানে এককালীন ক্রয়ে (One-time purchase) আজীবনের জন্য দেওয়া হচ্ছে।

প্রাইভেসি ও নিরাপত্তা

আমার লেখা কি সংরক্ষণ করা হয়?
না। আপনার ডকুমেন্টের কোনো কনটেন্ট আমাদের সার্ভারে সংরক্ষণ করা হয় না। লেখা প্রসেসিংয়ের পর তা সাথে সাথে মুছে ফেলা হয়।
ভাষা মিত্র কি Google Gemini AI ব্যবহার করে?
হ্যাঁ, ভাষা মিত্র উচ্চমানের বিশ্লেষণের জন্য Google Gemini AI-এর অত্যাধুনিক মডেল ব্যবহার করে।

সমস্যা ও সহায়তা

ফিচার লোড হতে দেরি হলে কী করব?
আপনার ইন্টারনেট সংযোগ চেক করুন। অনেক সময় ধীর গতির ইন্টারনেটের কারণে এআই সার্ভারের সাথে সংযোগ নিতে দেরি হতে পারে। ওয়ার্ড রিস্টার্ট দিয়ে দেখতে পারেন।
কোথায় যোগাযোগ করব?
যেকোনো টেকনিক্যাল বা পেমেন্ট সংক্রান্ত সহায়তার জন্য ইমেইল করুন: support@bhashamitra.top অথবা কল করুন +880 9696 196566 নম্বরে।

আরও জানতে চান?

যদি আপনার প্রশ্নের উত্তর এখানে না থাকে, তবে আমাদের ইনস্ট্রাকশন গাইড দেখুন অথবা সরাসরি যোগাযোগ করুন।