ব্যবহার নির্দেশিকা (User Guide)
ভাষা মিত্রের মাধ্যমে আপনার বাংলা লেখাকে পেশাদার রূপ দিন। এই গাইডে আপনি পাবেন প্রতিটি ফিচার ব্যবহারের বিস্তারিত নিয়ম।
ইনস্টল করার আগে প্রয়োজনীয় তথ্য
- • সমর্থিত ভার্সন: Word 2016 বা তার পরবর্তী
- • অপারেটিং সিস্টেম: Windows 10/11
- • সচল ইন্টারনেট সংযোগ আবশ্যক
- • একটি সচল Gemini API Key (ফ্রি/প্রো)
- • প্রো ফিচারের জন্য ভ্যালিড লাইসেন্স
এই গাইডে যা থাকছে:
ইনস্টলেশন প্রক্রিয়া
ভাষা মিত্র একটি Microsoft Word অ্যাড-ইন (Add-in)। এটি ব্যবহার করতে আপনার পিসিতে Windows 10/11 এবং Word 2016+ থাকতে হবে।
- প্রথমে ওয়েবসাইট থেকে BhashaMitra_Setup.exe ফাইলটি ডাউনলোড করুন।
- ডাউনলোড করা ফাইলে ডাবল ক্লিক করে ইনস্টলেশন সম্পন্ন করুন।
- যদি উইন্ডোজ সতর্কবার্তা (SmartScreen) দেখায়, তবে "More Info" থেকে Run Anyway সিলেক্ট করুন।
- ইনস্টল শেষে Microsoft Word ওপেন করলে Home Tab এর একদম ডানপাশে ভাষা মিত্র আইকনটি দেখতে পাবেন।
গুরুত্বপূর্ণ: WebView2 রানটাইম
Office 2016 বা কিছু পুরোনো সিস্টেমে WebView2 Runtime প্রয়োজন হতে পারে। সমস্যা হলে আগে এটি ইনস্টল করে আবার চেষ্টা করুন। এখান থেকে ডাউনলোড করুন।
প্রাথমিক সেটআপ (API Key)
ভাষা মিত্রর এআই ব্রেইন ব্যবহারের জন্য একটি Gemini API Key প্রয়োজন।
- অ্যাড-ইন ওপেন করে Settings (গিয়ার আইকন) এ ক্লিক করুন।
- সেখানে Google Gemini API Key বক্সে আপনার কি-টি পেস্ট করুন।
- আপনার নিজের কি না থাকলে বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিনামূল্যে একটি কি তৈরি করে নিন।
- কি সেভ হয়ে গেলে আপনি সার্ভিসগুলো ব্যবহার করার জন্য তৈরি!
বানান ও ব্যাকরণ পরীক্ষা
আপনার ডকুমেন্টের লেখা চেক করার আধুনিক উপায়:
- ওয়ার্ড ডকুমেন্টে যে লেখাটি চেক করতে চান তা সিলেক্ট (Select) করুন।
- অ্যাড-ইন প্যানেলের "Checks" ট্যাবে যান।
- "পরীক্ষা করুন" বাটনে ক্লিক করুন।
- এআই আপনার ভুলের তালিকা দেখাবে। কোনো ভুলের উপর ক্লিক করলে সেটি সরাসরি ডকুমেন্টে আপডেট হয়ে যাবে।
রাইট স্টুডিও (Rewrite Studio)
একটি সাধারণ লেখাকে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য এই ফিচারটি তৈরি।
- ডকুমেন্টে আপনার লেখাটি সিলেক্ট করুন।
- Rewrite ট্যাবে যান।
- ডকুমেন্ট টাইপ সিলেক্ট করুন (যেমন: অফিশিয়াল, একাডেমিক বা মার্কেটিং)।
- আপনার প্রয়োজন অনুযায়ী টোন (Tone) বেছে নিন (যেমন: সম্মানজনক, বন্ধুসুলভ বা পেশাদার)।
- "Rewrite" বাটনে ক্লিক করলে এআই আপনাকে নতুনভাবে লেখাটি উপস্থাপন করবে।
গাইডেড ড্রাফট (Guided Draft)
নতুন কোনো দরখাস্ত বা রিপোর্ট শূন্য থেকে শুরু করার বদলে রেডি ১১০টি টেমপ্লেট ব্যবহার করুন।
- Guided Draft ট্যাবে যান।
- ক্যাটাগরি (অফিস, শিক্ষা, আইন ইত্যাদি) থেকে আপনার প্রয়োজনীয় টেমপ্লেটটি সিলেক্ট করুন।
- টেমপ্লেটের জন্য প্রয়োজনীয় ইনপুটগুলো (যেমন: বিষয়, প্রাপক) পূরণ করুন।
- "টেক্সট জেনারেট করুন" বাটনে ক্লিক করলে আপনার জন্য একটি পূর্ণাঙ্গ খসড়া তৈরি হয়ে যাবে।
প্রোফাইল ও হিস্ট্রি ম্যানেজমেন্ট
বারবার নিজের তথ্য দেওয়ার ঝামেলা এড়াতে প্রোফাইল ফিচারটি ব্যবহার করুন:
- গাইডেড ড্রাফট ট্যাবের Profile বাটনে ক্লিক করে আপনার তথ্য (নাম, পদবী, ইমেইল ইত্যাদি) সেভ করে দিন।
- আপনি মোট ৫টি ভিন্ন প্রোফাইল সেভ করে রাখতে পারেন।
- পরবর্তীতে টেমপ্লেট ব্যবহারের সময় Auto-fill বাটনে ক্লিক করলে ফরমটি অটোমেটিক পূরণ হয়ে যাবে।
- আপনার তৈরি করা সব ড্রাফটের রেকর্ড History বাটনে ক্লিক করে খুঁজে পেতে পারেন।
প্রো ভার্সন অ্যাক্টিভেশন
ভাষা মিত্রের প্রো (Pro) ভার্সনের সব ফিচার আনলক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- প্রথমে আপনার কেনা লাইসেন্স কি (License Key) সংগ্রহ করুন। (না থাকলে এখান থেকে কিনুন)
- Microsoft Word-এ ভাষা মিত্র অ্যাড-ইনটি ওপেন করুন।
- উপরে ডানদিকে থাকা Settings (গিয়ার আইকন) এ ক্লিক করুন।
- "Enter License Key" বক্সে আপনার কি-টি পেস্ট করুন এবং Activate বাটনে ক্লিক করুন।
- সফলভাবে অ্যাক্টিভেট হলে আপনি সাথে সাথেই গাইডেড ড্রাফট ও রাইট স্টুডিওর সব ফিচার ব্যবহার করতে পারবেন।
সাধারণ সমাধান (Troubleshooting)
Add-in বা ভাষা মিত্র আইকন দেখা যাচ্ছে না +
অ্যাক্টিভেশন কোড বা লাইসেন্স কাজ করছে না +
ফিচার লোড হতে অনেক দেরি হচ্ছে +
WebView2-সংক্রান্ত সমস্যা +
ফন্ট ভাঙা বা কীবোর্ড সেটআপ নিয়ে সমস্যা? +
আরও সহায়তা প্রয়োজন?
যদি আপনার কোনো বিশেষ ফিচারের ব্যাপারে প্রশ্ন থাকে বা কোনো সমস্যার সম্মুখীন হন, তবে নির্দ্বিধায় আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন।