গোপনীয়তা নীতি

সর্বশেষ আপডেট: ২০২৬-০৩-১৩

ভাষা মিত্র হল Microsoft Word–এর জন্য একটি বাংলা লেখা সহায়ক অ্যাড‑ইন, যা বানান, ব্যাকরণ, টোন ও লেখার মান উন্নত করতে সাহায্য করে। আমরা আপনার গোপনীয়তা এবং তথ্যের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। এই গোপনীয়তা নীতিতে আমরা ব্যাখ্যা করছি, আপনি এই অ্যাড‑ইন এবং ওয়েবসাইট ব্যবহার করার সময় আপনার তথ্য কীভাবে সংগ্রহ, প্রক্রিয়া এবং সুরক্ষিত রাখা হয়।

১. আমরা কোন তথ্য সংগ্রহ করি?

১.১ রেজিস্ট্রেশন ও লগইন

অ্যাকাউন্ট পরিচালনার জন্য আমরা সংগ্রহ করি:

  • আপনার নাম ও ইমেইল ঠিকানা
  • পাসওয়ার্ড (সুরক্ষিতভাবে হাশড হিসেবে সংরক্ষিত)

১.২ টেক্সট প্রসেসিং ও API

আপনি যখন বানান বা ব্যাকরণ পরীক্ষা করেন, সিলেক্ট করা টেক্সট বিশ্লেষণের জন্য Google Gemini API-তে পাঠানো হয়। আমরা আমাদের নিজস্ব কোনো সার্ভারে আপনার নিয়মিত ড্রাফট বা ডকুমেন্টের লেখা স্থায়ীভাবে সংরক্ষণ করি না

১.৩ লোকাল স্টোরেজ

ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে আমরা নিম্নলিখিত তথ্যগুলো সরাসরি আপনার ডিভাইসের লোকাল স্টোরেজে (Device Storage) রাখি:

  • Gemini API Key
  • ব্যক্তিগত স্পেলিং ডিকশনারি
  • গাইডেড ড্রাফট প্রোফাইলসমূহ

এই তথ্যগুলো সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের সার্ভারে পাঠানো হয় না।

২. তথ্য ব্যবহারের উদ্দেশ্য

  • অ্যাকাউন্ট তৈরি ও লাইসেন্স ভেরিফিকেশন;
  • সফটওয়্যারের পারফরম্যান্স ও ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করা;
  • টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা।

৩. নিরাপত্তা ও নিয়ন্ত্রণ

আপনার ডেটা এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত রাখা হয়। আপনি চাইলে যে কোনো সময় সেটিংস থেকে আপনার সংরক্ষিত লোকাল ডাটা মুছে ফেলতে পারেন অথবা অ্যাকাউন্ট ডিলিশনের জন্য আমাদের ইমেইল করতে পারেন।

যোগাযোগ

গোপনীয়তা নীতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে:

support@bhashamitra.top